Digital Durga

সংরক্ষণ

ধরমপুর সর্বজনীন দুর্গোৎসব হুগলি, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

"হুগলির চুঁচুড়ার পুরোনো এলাকা ধরমপুরে এই পুজোটি গত ৭৬ বছর ধরে হচ্ছে। সাবেকি ঘরানার এই পুজোয় অষ্টমীতে হয় কুমারী পুজো। নবমীতে এলাকার সবার জন্য থাকে ভোগের ব্যবস্থা। কমিটির নিজস্ব জমিতেই হয় পুজো। বাহ্যিক আড়ম্বরের পরিবর্তে আন্তরিকতা ও সাবেকিয়ানাই এই পুজোর বিশেষত্ব। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা – শুভম গোস্বামী (সম্পাদক) ও অরুণ ঘোষ (কোষাধ্যক্ষ)।"