
"গত ৫৫ বছরে কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে একটি বিশেষ জায়গা করে নিয়েছে ‘বেহালা নূতন দল’। প্রায় ৩০০টি শারদ সম্মান লাভ করেছে এই পুজো। আজ কলকাতার একটি অন্যতম বিশিষ্ট পুজো হিসেবে পরিগণিত হয় এই পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— দেবব্রত মুখোপাধ্যায় (সভাপতি), বলরাম দত্ত (সম্পাদক), সুব্রত মুখার্জি (কোষাধ্যক্ষ)।"


